Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মোশাররফ-ফারিণকে নিয়ে ‘ইনসাফ’ জুটি

মোশাররফ করিম ও তাসনিয়া ফারিণ (কোলাজ করা) | ছবি: ফেসবুক

নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘ইনসাফ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে পর্দায় আসছেন মোশাররফ করিম ও তাসনিয়া ফারিণ। তাদের সাথে দেখা মিলবে ঢালিউড অভিনেতা শরিফুল রাজেরও।  

ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে ‘ইনসাফ’ সিনেমার শুটিং। গণমাধ্যমকে নিজের নতুন সিনেমার প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, ‘এখনই কাস্ট সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। কারণ সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। যার সঙ্গে ব্যাটেবলে মিলে যায় তখনই তাকে কাস্ট করা হয়। আমি এখন সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি। শিগগিরই অফিসিয়ালি জানাব। তবে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মোশাররফ করিম। তবে তিনি নেতিবাচক নাকি ইতিবাচক চরিত্রে অভিনয় করছেন সেই বিষয় এখনি জানাবো না, একটু না হয় রহস্য থাকুক।’

অ্যাকশন থ্রিলার গল্পের ‘ইনসাফ’ সিনেমার চিত্রনাট্য পড়েই কাজটি করার আগ্রহ পান অভিনেতা শরিফুল রাজ। গণমাধ্যমকে তিনি বলেন, ‘দর্শকদের সামনে সব সময় নতুনভাবে আসতে চাই। যে কারণে চিত্রনাট্যের ওপর বেশি গুরুত্ব দিই। এ কারণে অনেক সময় অনেকের সঙ্গে হয়তো সম্পর্কও খারাপ হয়। কিন্তু আমার থাকে ভালো চরিত্রের জন্য অপেক্ষা। শুটিংয়ে থাকলে আমার বেশ ভালো লাগে। বরং শুটিং না করলে কেমন জানি লাগে। স্বস্তি পাই না। তবে ভালো গল্প ও চিত্রনাট্যে না পেলে তো আর হবে না।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী: তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান

বাংলাদেশী নারী সিনেমা পরিচালকদের পরিচয় ও সিনেমা

বাংলাদেশী নারী নির্মাতা ঢাকাই সিনেমায় নারী নির্মাতার সংখ্যা খুবই অল্প। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক নানা বাধার…
বাংলাদেশী নারী সিনেমা পরিচালকদের
0
Share