Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

মিঠুন পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

মিঠুন চক্রবর্তী । ছবি: গুগল

বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী পেতে যাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি বিবৃতিতে তথ্যটি জানিয়েছেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পোস্টটি প্রকাশের পর থেকে খুশির হাওয়া বইছে টলিপাড়ায়। মিঠুনকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে অভিনয়শিল্পী প্রসেনজিত্‍ চট্টোপাধ্য়ায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় সহ টালিউডের আরও অনেক তারকাকে।

এএনআই-এর তথ্যানুযায়ী, মিঠুন জানিয়েছেন, তিনি বলার মত ভাষা খুঁজে পাচ্ছেন না। একদম যেন বাকরুদ্ধ হয়ে গেছেন। এই পুরস্কার তিনি উৎসর্গ করেছেন তার পরিবার এবং ভক্তদের।

প্রসঙ্গত, ২০২৪ সালের শুরুতে মিঠুন চক্রবর্তী ভূষিত হয়েছিলেন পদ্মভূষণ সম্মানে। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান পাওয়ার পর এবার অভিনেতার ঝুলিতে আসছে দাদাসাহেব ফালকে পুরস্কার। আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই মিঠুনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share