Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

মাহির স্বামীর ইঙ্গিতপূর্ণ পোস্ট

মাহিয়া মাহি, কামরুজ্জামান সরকার রাকিব ও তাদের ছেলে ফারিশ । ছবি: ফেসবুক

বিচ্ছেদের ঘোষণা প্রকাশ্যে আসার পর থেকেই একে অপরকে ইঙ্গিত করে নানান রকম পোস্ট দিয়ে যাচ্ছেন মাহি-রাকিব দম্পতি। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি তার ব্যতিক্রম হলো না। অভিনেত্রী মাহিয়া মাহির দুটি পোস্টের পরেই কামরুজ্জামান সরকার রাকিব করলেন আরেকটি ইঙ্গিতমূলক পোস্ট।

২৭ ফেব্রুয়ারি ছেলেকে ইঙ্গিত করে সোশ্যাল হ্যান্ডেলে রাকিব লেখেন, ‘আস্থা….!!! শব্দটির সাথে যখন ডিক্লায়ারেশন ইস্যু যুক্ত হয় তখন তার সাথে সাথে বিশ্বাস,নির্ভরতা ছাড়াও গভীরে অনেক গুলো সমার্থকের উপস্থিতি উপলব্ধ হওয়া খুবই প্রাসঙ্গিক। ভয়ংকর রাতে আস্থার আস্তানায় সাজানো শীসা, নাইনটিজ ইন্ডিয়ান সং, মিটিমিটি আলো তার সদস্যদের সবাই দেখলো ঐ আস্তানার প্রধান ফটোগ্রাফীর অজুহাতে আড়ালেই রয়ে গেলো সপ্তাহ/দশদিনে তো আর এমন আস্থা অর্জন করা সম্ভব নাহ…!! সবাই একই রকম ভাগ্য নিয়ে দুনিয়াতে আসে নাহ বাবা ইনশাআল্লাহ তোমার জন্য বাবাই যথেষ্ট ফারিশ।’

পুরো স্ট্যাটাসে কোথাও মাহির নাম না নিলেও সেখানে ‘আস্থা’ ও ‘ভয়ংকর রাত’ শব্দের ব্যাবহারে কারণে পোস্টটিকে, ২৬ ফেব্রুয়ারি মাহির ফারিশের কাছে আস্থা খোঁজা ও ‘ভয়ংকর রাত’ পোস্ট দুটির উত্তর হিসেবে দেখছেন নেটিজেনরা।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। এটি তার দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হঠাৎ বিচ্ছেদের ঘোষণা দেন মাহি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share