Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

‘মারা যাইনি’ মৃত্যুর গুজবে জানালেন রুবেল

চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল | ছবি: ফেসবুক

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই জোর গুঞ্জন শোনা যাচ্ছিলো চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল আর নেই। অবশেষে সেই গুঞ্জনের জবাবে চিত্রনায়ক জানালেন, মৃত্যুর খবরটি কেবলই গুজব ও মিথ্যা তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

নব্বই দশকের জনপ্রিয় ঢালিউড অভিনেতার মৃত্যুর গুঞ্জনের সত্যতা যাচাইয়ে গণমাধ্যমের থেকে অভিনেতার সাথে সরাসরি যোগাযোগ করা হলে নায়ক রুবেল বলেন, ‘কী এক বিপদে পড়েছি! ফোন দিয়ে সবাই জানতে চাচ্ছেন, আমি মারা গেছি কিনা। আসলে আমার মৃত্যুর খবরটি গুজব। আমি এখনো ভালো এবং সুস্থ আছি।’

অভিনেতা আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আমার মৃত্যুর মিথ্যা খবরটি অনেকেই শেয়ার করেছেন। ভক্তরাও আমার মৃত্যুর খবরে ব্যথিত। তাদের সবার উদ্দেশে বলছি, আমি এখন নিজ বাসাতেই আছি। খুব বেশি একটা বের হচ্ছি না। জীবিত আছি।’

ভুল খবর ছড়ানো প্রসঙ্গে রুবেল বলেন, ‘হঠাৎ কোনো তারকার ভুল মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পরিবারের কাছের মানুষ, আত্মীয় স্বজন, শুভাকাঙিক্ষ, ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। তাই এমন গুজব ছড়িয়ে পড়া অনাকাঙ্ক্ষিত। আপনারা তো গণমাধ্যমের লোক, আপনারা লিখুন, আমি সুস্থ আছি, ভালো আছি। আর বাসাতেই আছি।’

গেল ২৫ জুলাই, বৃহস্পতিবার ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পরই নায়ক রুবেলের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হয়।

উল্লেখ্য, ঢালিউড সিনেমায় মার্শাল কিংবদন্তি ও অ্যাকশন কিং হিরো হিসেবে সুপরিচিত রুবেল। আশির দশকে ‘লড়াকু’ চলচ্চিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে রুপালি পর্দায় পা রাখেন। ক্যারিয়ারে দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share