Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মারা গেছেন অভিনেতা আলাউদ্দিন লাল

আলাউদ্দিন লাল | ছবি: গুগল

ছোটপর্দার অভিনেতা আলাউদ্দিন লাল মারা গেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা মুশফিক আল ফারহান।

জানা গেছে, ২৫ সেপ্টেম্বর রাতে উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলাউদ্দিন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হৃদরোগ, শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানান শারীরিক জটিলতা ছিল তার। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০২২ সালেও হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে আলাউদ্দিনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে অর্থের অভাবে অনিশ্চয়তার মাঝে পড়ে যায় তার চিকিৎসা। খবরটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে জানান নাট্যনির্মাতা প্রীতি দত্ত। এরপর কয়েকজন সহকর্মী পাশে দাড়িয়েছিলেন আলাউদ্দিনের। কিন্তু এরপরও চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো কষ্টসাধ্য হয়ে উঠেছিল।

মুশফিক আর ফারহান ও আলাউদ্দিন লাল । ছবি: গুগল

পরবর্তীতে অভিনেতা মুশফিক আর ফারহান আলাউদ্দিন লালের পাশে দাঁড়ান। তার চিকিৎসার খরচ মুশফিক একাই বহন করতেন বলে জানা গেছে। ফলশ্রুতিতে আলাউদ্দিন সুস্থ হয়ে আবারও ফেরত গিয়েছিলেন কাজে। তবে ওপারের ডাকে শেষমেশ সাড়া দিয়ে চলে যেতে হলো তাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share