Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

মধ্যরাতে রহস্যময় মাহিয়া মাহি

মাহিয়া মাহি । ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা ফেরত পাওয়া থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে দেখা করা, সব মিলিয়ে ভালই দিন কাটাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু এরই মাঝে হঠাৎ-ই একটি রহস্যময় স্ট্যাটাস পোস্ট করেছেন তিনি।

১৩ ডিসেম্বর দিবাগত রাতে মাহি তার ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন একটি স্ট্যাটাস। যেখানে লেখা, “কে আপন কে পর চেনার উত্তম সময় এখন। আলহামদুলিল্লাহ।“ হঠাৎ কেন আপন-পর নিয়ে ভাবতে হচ্ছে মাহিকে? এই প্রশ্ন এখন ভাবাচ্ছেন তার ভক্ত ও অনুরাগীদের।

মাহিয়া মাহির শেয়ার করা স্ট্যাটাসের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চান মাহি। কিন্তু দলটির চূড়ান্ত তালিকায় তার জায়গা না হওয়ায় তিনি সিদ্ধান্ত নেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াইয়ের। ফলশ্রুতিতে অভিনেত্রী স্বতন্ত্র প্রার্থী হন তার নানাবাড়ির আসনে (রাজশাহী-১)।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর ১২ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেন মাহি। একই দিন দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে দেখাও করেন তিনি।

এরপরই ১৩ ডিসেম্বর দিবাগত রাতে পোস্ট করা হয় মাহির রহস্যময় স্ট্যাটাসটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share