Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

ভিনদেশে একই ছাতার নিচে জায়েদ খান ও নুসরাত ফারিয়া

অভিনেতা জায়েদ খান ও নুসরাত ফারিয়া

নানান কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ঢাকাই অভিনেতা জায়েদ খান। বিভিন্ন শো’য়ে উপস্থিত থাকা, শোরুম উদ্বোধন কিংবা স্টেজে পারফর্ম করা, সব মিলিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। সম্প্রতি আরও একবার আলোচনায় আসলেন জায়েদ। তবে এবার চিত্রনায়কের সাথে আলোচনায় এসেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়াও।

মূলত অস্ট্রেলিয়া থেকে একই ছাতার নিচে দাঁড়িয়ে ফ্রেমবন্দী হয়ে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করেছেন ফারিয়া। অভিনেত্রী তার পোস্টের ক্যাপশনের প্রথমে লিখেছেন, ‘ভাই আমরা সিডনিতে আসছি।‘ পরের লাইনে তিনি তার ভক্ত ও অনুরাগীদের উদ্দেশ্যে উল্লেখ করেন, ৫ মে দেখা হচ্ছে।

জানা গেছে, গেলো মাসের শেষ সপ্তাহে মেলবোর্ন ও সিডনিতে শো করতে গেছেন জায়েদ ও ফারিয়া। ইতিমধ্যে একই মঞ্চে শো করেছেন দুজন। সেখানে নিজের ‘সিগনেচার স্টেপ’ তথা ডিগবাজিও দিয়েছেন জায়েদ খান। শো ও কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে দেখা যাচ্ছে তাদের। বিভিন্ন জায়গায় পুরো দলবল নিয়েই ঘুরছেন তারা।

ঘোরাঘুরির ফাঁকে সিডনি অপেরা হাউসের তীরে ফ্রেমবন্দী জায়েদ-ফারিয়া। ছবিতে এক ছাতার নিচে দাঁড়িয়ে আছেন তারা। ছবিতে মাথা নিচু করে হাসছেন ফারিয়া। ম্যাচিং করা পোশাকও পরেছেন দুজন।

প্রসঙ্গত, চলতি মাসের ১০ তারিখে দেশে ফেরার কথা জায়েদ এবং নুসরাত ফারিয়ার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share