Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ভারতের পর এবার সিডনি যাচ্ছে ‘তুফান’

‘তুফান’ সিনেমার পোস্টার | ছবি: ফেসবুক

ভারতের মুক্তির খবর পুরনো না হতেই জানা গেল ২৮ জুন কেবল ভারত নয় বরং এশিয়ার গন্ডি পেরিয়ে সিডনির প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছে নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘তুফান’।

২৮ জুন, শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন, ব্ল্যাকটাউন, ইস্টগার্ডেন, মাউন্ট ড্রুইট, ক্যাম্বেলটাউন, ওয়ারাওংসহ দেশটির অন্যান্য রাজ্যের প্রধান শহরেও চলবে ‘তুফান’। অস্ট্রেলিয়ায় সিনেমাটির পরিবেশক বঙ্গজ ফিল্মসের কর্ণধার তানিম মান্নান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বিগত বছরগুলোর মতো এবারও শাকিব খানের ‘তুফান’ হিট করবে সিডনিতে। বাংলাদেশে দর্শকদের প্রশংসা দেখে আমরা আশাবাদী, এখানেও প্রবাসী বাংলাদেশিরা তুফান উপভোগ করবেন। শো চালু না হতেই টিকিট শেষ, তা–ই আরও কয়েকটি শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

‘তুফান’ বিদেশের মাটিতে প্রদর্শিত হবার খবরে সিডনির তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক প্রবাসী বাংলাদেশি সালাউদ্দিন সাগর এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ঈদের ছুটির একটা বিশেষ অংশ সিনেমা দেখতে যাওয়া। বাংলাদেশে দলবল নিয়ে সিনেমা দেখতে যাওয়ার স্মৃতি রয়েছে। প্রবাসে এ সময় সুযোগ খুবই কম। তাই বড় বাজেটের বাণিজ্যিক বাংলা সিনেমার অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, অ্যাকশন ধাঁচের সিনেমা ‘তুফান’। ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ। সিনেমায় শাকিব খানের বিপরীতে ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে
0
Share