Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

ভাইরাল চিঠি প্রসঙ্গে জয়

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় | ছবি: ফেসবুক

দীর্ঘ ১০ বছর আগে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে লেখা অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। সম্প্রতি এ চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন জয়।

ভাইরাল চিঠি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পরই নেটিজেনরা অভিনেতাকে ‘তেলবাজ’ বলে আখ্যায়িত করছেন। বিষয়টি নজরে পড়তেই এ প্রসঙ্গে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন জয়।

১৩ সেপ্টেম্বর রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে অভিনেতা ও উপস্থাপক জয় লেখেন, ‘আলো আসবে গ্রুপে পান নাই। ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই। তাই বলে আমাকে ছেড়ে দেবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো ১৩ এ ধারা। এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন্ট’

নিজের ভুল স্বীকার করে জয় আরও লেখেন, ‘অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলবেন না। আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবেন না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভালো থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর
0
Share