Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

ভয় পেয়ে দৌড় দিলেন সোনু নিগম!

সোনু নিগম । ছবি: গুগল

সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় বর্তমানে ভেসে বেড়াচ্ছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে গান গাওয়ার সময় আচমকাই মঞ্চে এক ব্যক্তির আগমন ঘটলে ভয় পেয়ে দৌড় দেন ভারতের সংগীতশিল্পী সোনু নিগম। আসলে তখন কি হয়েছিল মঞ্চে?

মূলত ভারতের রাজস্থানের কোটাতে একটি কনসার্টের আয়োজনে গান গাইছিলেন সোনু। অনুষ্ঠানটি ছিল একেবারে হাউজফুল। একের পর এক গান গেয়ে উপস্থিত দর্শকদের দারুণ সময় উপহার দিচ্ছেন গায়ক। কিন্তু হঠাৎ-ই ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড! ম’দ্যপ অবস্থায় এক ব্যক্তি এসে হাজির হন মঞ্চে।

সোনু নিগম । ছবি: গুগল

সোনুর গান গাওয়ার মাঝেই সেই মদ্যপ মঞ্চে এসে ধরতে চাইলেন সোনু নিগমকে। আর তা বুঝতে পেরেই গান গাইতে গাইতেই দৌড়ছুট দেন তিনি। ততক্ষণে মঞ্চের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা সেই মদ্যপকে সরানোর চেষ্টা শুরু করেন। এক পর্যায়ে নিরাপত্তারক্ষীরা গায়েও হাত তোলেন সেই মদ্যপের।

বলা বাহুল্য, এমন অদ্ভুত কাণ্ডের মাঝেও গান গাওয়া থামাননি সোনু। দৌড়ছুট দিয়েও গানের লাইন মিস করেননি তিনি। বাধা এড়িয়ে গেয়েই চলেছিলেন এ গায়ক। এই ভিডিওটিই মুহূর্তের মাঝে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা দাবি করছেন, এরকম কনসার্টে শিল্পীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা জরুরী। তা না হলে এমন অবস্থা বারবার ঘটতে থাকলে শিল্পীরা গান গাইতে এসে বিপদের সম্মুখীন হতে পারে। নেটিজেনদের একাংশ আবার দাবি করছেন, সেই ম’দ্যপ ব্যক্তি সোনু নিগমের ভক্ত ছিল। ফলে তার গায়ে হাত না তুললেও পারতেন সোনুর নিরাপত্তারক্ষীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু – কল্পবিজ্ঞানের ডায়েরি

সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকীতে ২৩ এপ্রিল এলেই বাংলা সংস্কৃতির ভেতরে এক ধরনের নীরবতা নেমে আসে। ১৯৯২ সালের এই…
সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু

‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি   

‘সুরাইয়া’ সিনেমা লেখক শিবব্রত বর্মনের ছোটগল্প ‘সুরাইয়া’ অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করছেন রবিউল আলম রবি।…
‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি
0
Share