Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

ব্যাংক নিয়ে গিয়েছিল শাহরুখের গাড়ি

ইএমআই সময়মতো পূরণ করতে না পারায় শাহরুখ খানের গাড়ি নিয়ে গিয়েছিল ব্যাংক। এমনটাই জানায় শাহরুখের অন্যতম পুরানো বন্ধু জুহি চাওলা।

বলিউডের বন্ধু- ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচিত জুহি আর শাহরুখের বন্ধুত্ব অনেক পুরানো। তাই জুহি জানেন অনেক কিছুই। বিশেষ করে শাহরুখের স্ট্রাগলের সময়ের। এমনই এক গল্প জানান জুহি সম্প্রতি। তিনি বলেন, শাহরুখের বোম্বেতে থাকার বা খাবারের কোনও জায়গা ছিল না। প্রডাকশনের সাথে খেত। তাদের সাথেই থাকত। কিন্তু খুব শখ করে ব্যাংক থেকে লোন নিয়ে একটা জিপসি গাড়ি নেন শাহরুখ।

জুহি বলেন, আমরা যখন এক শিফটে কাজ করাতাম শাহরুখ করতেন তিন শিফটে। তবুও হয়তো কয়েক মাস ইএমআই ভরতে পারেনি। তাই একদিন তার গাড়িটা ব্যাংক নিয়ে যায়..’

জুহি আরও বলেন তখন শাহরুখের এতো মন খারাপ ছিল যে আমি বলেছিলাম, একদিন দেখবে তোমার গ্যারেজ ভর্তি থাকবে নানা মডেলের গাড়ি! 

শাহরুখের আসলেই এখন গাড়ির অভাব নেই। তবে যে ব্যাংক থেকে লোন নিয়েছিলেন সেই ব্যাংক এরপর তাকে গাড়ি উপহার দিয়েছিলেন কিনা তা জানা যায়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪

১৩৩ বার ডোরবেল বাজিয়ে বিপাকে বিটিএসভক্ত

বিটিএসভক্তের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক-এর বাড়িতে বারবার গিয়ে…
বিটিএস

দিলীপ কুমারকে কাছে পেয়েও ছবি তোলেননি মোশাররফ করিম

তারকার তারকা প্রেম সাধারণ মানুষরা শিল্পী, খেলোয়াড় থেকে শুরু করে সবরকম তারকাদেরকেই ফলো করেন, ছবি তুলতে চান,…
দিলীপ কুমারকে মোশাররফ করিম

পদাতিক নাট্যোৎসবে সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা ও কামাল বায়েজিদ

পদাতিকের বিশেষ আয়োজন ভাষাসৈনিক, শিক্ষাবিদ এবং প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইন-এর স্মৃতিকে ধারণ…
পদাতিক নাট্যোৎসব
0
Share