Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

‘বেবি জন’ হয়ে চমকে দিলেন বরুণ!

বরুণ ধাওয়ান | ছবি: ইনস্টাগ্রাম

চলতি বছরে বাবা হবার পাশাপাশি আরেকটি সুখবর দিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। আগামী বড় দিনের ছুটিতে প্রেক্ষাগৃহে ‘বেবি জন’ হয়ে ফিরছেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমার ট্রেইলারও।

দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘থেরি’ সিনেমার রিমেক হিসেবে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ৪ নভেম্বর প্রকাশ্যে আসা ট্রেইলারটিকে নির্মাতারা ‘টিজার প্রিভিউ’ বা টেস্টার কাট হিসাবে উল্লেখ করেছেন। যেখানে রয়েছে, ধুন্ধুমার অ্যাকশন! পুলিশ অফিসারের চরিত্রে বরুণ। পরবর্তী সময়ে দুষ্টের দমনে পদক্ষেপ। পাশাপাশি রয়েছে বাবা এবং মেয়ের আবেগঘন কাহিনি। আর রয়েছে খল চরিত্রে জ্যাকি শ্রফের রোমহর্ষক সংলাপ।

টিজারে বরুণের বেশ কয়েকটি লুক দেখা গিয়েছে, যা ঘিরে সমাজমাধ্যমে অনুরাগীদের উন্মাদনা লক্ষণীয়। এখন জ্যাকির সঙ্গে তার টক্কর জমে কিনা, সেটাই দেখার।

অন্যদিকে, বরুণের বিপরীতে রয়েছেন কীর্তি সুরেশ। নায়ক বলিউডের এবং নায়িকা দক্ষিণীর এই ‘ফর্মুলা’ বর্তমানে বলিউডে বেশ প্রচলিত হতে শুরু করেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া
0
Share