Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

বিয়ের খবর জানিয়ে বছর শুরু রাকুল প্রীতের

রাকুল প্রীত সিং | ছবি: সংগৃহীত

ভক্তদের খুশির খবর জানিয়ে বছর শুরু করলেন বলিউডের অভিনেত্রী রাকুল প্রীত সিং। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। কে তার হবু বর?

হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, দীর্ঘদিন ধরে অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানির সঙ্গে প্রেম করেছেন রাকুল। এই সম্পর্কই এবার পরিণতি পেতে যাচ্ছে ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি। তাদের বিয়ে হবে ভারতের গোয়া শহরে। যেখানে দুই পরিবারের সদস্যদের ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে অল্পসংখ্যক অতিথিদের।

বর্তমানে রাকুল ও জ্যাকি আছেন থাইল্যান্ডে। বর্ষবরণ করে ফুরফুরে মেজাজে ছুটি কাটাচ্ছেন তারা। তাদের প্রেমের কথা প্রথম প্রকাশ্যে আসে ২০২১ সালের অক্টোবরে। রাকুলের জন্মদিনে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে প্রেমের বিষয়টি জানান জ্যাকি। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা যায় এই জুটিকে। ভক্তদেরও বেশ ভালোবাসা পেয়েছে তারা।

এবার রাকুল-জ্যাকি জুটির ভক্তরা বছর শুরু করলো প্রিয় তারকা জুটির বিয়ের খবরে। যার কারণে নতুন বছর না আসতেই ফেব্রুয়ারি মাস আসার জন্য অধীর আগ্রহে দিন গুণতে হবে তাদের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা
0
Share