Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদকে
অভিনেতা ফারুক আহমেদ

অভিনেতা ফারুক আহমেদ

শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা গেছে অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিয়েছে তাঁর কাছের লোকেরাই। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের এই অভিজ্ঞতা শেয়ার করেন এই অভিনেতা। সম্প্রতি তিনি এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, তাঁর আগের ফেসবুক পেজ বন্ধ হওয়ার পেছনে ছিল তাঁরই পরিচিত কিছু মানুষ। যাদের তিনি কাছের মানুষ উল্লেখ করে বলেন, ‘আমার কাছের মানুষই শক্র, তারা অভিযোগ দিয়ে ফেসবুক পেজ বন্ধ করেছে।’  

ওই ফেসবুক পোস্টে এই অভিনেতা জানান, প্রায় দেড় বছর আগে হঠাৎ করেই একটি অভিযোগের ভিত্তিতে এই অভিনেতার ৬ লাখ অনুসারীর ফেসবুক পেজ ও ৩ লাখ অনুসারীর আইডি বন্ধ হয়ে যায়। এই ঘটনায় বেশ অবাক হয়ে যান এই অভিনেতা। এই নিয়ে তিনি বলেন, ‘বছর দেড়েক আগে আমার ফেসবুক প্রোফাইল ও পেজ আমার পরিচিত লোক মেটাতে অভিযোগ করে বন্ধ করে দেন। যে ছিলেন আমার ঘনিষ্ঠ।’

“তাঁরা ছিলেন আমারই কাছের”

অভিনেতা ফারুক বলেন, ‘কারা এই অভিযোগ করেছিলেন এবং কেন করেছিলেন-তা আমি পরে জেনেছি। কিন্তু কখনোই আমি তাঁদের কিছু বলিনি। এমনকি তাঁদের কোনো কিছু বুঝতেও দিইনি। তাঁরা ছিলেন আমারই কাছের। মানুষকে চেনা আসলে কঠিন। আমি বুঝতে পেরেছি। এটাও বুঝতে পেরেছি, তাঁরা আমার কেন ক্ষতি করেছেন।’

অভিনেতা ফারুক আহমেদ | ছবি: ফেসবুক

তবে ওই পেজ চলে যাওয়ার পরে নতুন করে আবার ফেসবুকে ফেরেন এই অভিনেতা। তাঁর নতুন এই সামাজিক মাধ্যম অল্প সময়ের মধ্যেই পেয়ে যায় আড়াই লাখ ভক্ত। ফারুক বলেন, ‘এখন ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ফেসবুক খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। যে কারণে পেজটি উদ্ধার করতে না পেরে নতুন ফেসবুক প্রোফাইল খুলেছি। আমার বিশ্বাস ছিল, দেশের মানুষ আমাকে ভালোবাসেন। মাত্র কয়েক মাসের মধ্যে আমার এই নতুন প্রোফাইলে আজ সকাল পর্যন্ত ২ লাখ ৫০ হাজার অনুসারী যুক্ত হয়েছেন।’

এছাড়া ফারুক আহমেদ আরও জানান, এখনো কেউ কেউ তাঁর নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে তাঁর ইমেজ ক্ষুণ্ন করতে চান। এমনকি কোনো কোনো আইডি থেকে ভক্তদের কাছে ভুল তথ্যও ছড়ানো হচ্ছে। তাদের উদ্দেশে এই অভিনেতা বলেন, ‘আমার ভুয়া আইডির সঙ্গে কেউ যুক্ত থাকবেন না। আমি এই আইডি থেকে পোস্ট করি, লাইভ করি। আমার এই আইডির সঙ্গে থাকুন।’

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দর্শকের করতালিতে কেঁদেই ফেললেন ফিওর্ড তারকারা

৭৯তম কান চলচ্চিত্র উৎসব এবারের কান চলচ্চিত্র উৎসবে দর্শকদের আবেগে ভাসাল ক্রিস্টিয়ান মুঙ্গিউ এর নতুন সিনেমা…
ফিওর্ড তারকারা
0
Share