Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

বিয়ে করছেন কে-পপ তারকা

কে পপ গায়িকা এইলি | ছবি: ইনস্টাগ্রাম

প্রেমিক অভিনেতা চোই সি–হুনকে আগামী বছরেই বিয়ে করছেন কে পপ গায়িকা এইলি। বিষয়টি নিশ্চিত করেছে গায়িকার এজেন্সি এটুজেড এন্টারটেইনমেন্ট।

এটুজেড এন্টারটেইনমেন্ট নিজেদের বিবৃতিতে জানিয়েছেন, এক বছর ধরে প্রেমের পর দুই পরিবারের সদস্যদের সম্মতিতে আগামী বছরের ২০ এপ্রিল বিয়ের সিদ্ধান্তে এসেছেন এইলি-চোই জুটি। তাদের সহযোগিতা করার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা রইল।

কে পপ গায়িকা এইলি ও অভিনেতা চোই সি–হুন | ছবি: ইনস্টাগ্রাম

যুক্তরাষ্ট্রেই বেড়ে ওঠা গায়িকা এইলির। মাত্র ২২ বছর বয়সে দক্ষিণ কোরিয়া এসে গায়িকা হিসেবে নিজের ক্যারিয়ারে মননিবেশ করেন তিনি। এক যুগের ক্যারিয়ারে ‘ভিভিড’, ‘বাটারফ্লাই’সহ বেশ কয়েকটি অ্যালবাম করেছেন এইলি। গানের পাশাপাশি টুকটাক অভিনয়েও পাওয়া গেছে ৩৫ বছর বয়সী এই গায়িকাকে।

উল্লেখ্য, ‘সিঙ্গেল ইনফার্নো’ রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান অভিনেতা চোই সি-হুন। বেশ কিছুদিন প্রেমের পর ২০২৩ সালের মার্চে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন চোই ও এইলি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share