Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬

বিচ্ছেদের পর প্রথমবারের মত একসাথে তাহসান-মিথিলা 

বিচ্ছেদের পর প্রথমবারের মত একসাথে তাহসান-মিথিলা । ছবি: চরকি

চরকির ফেসবুক পেজে সম্প্রতি পোস্ট করা হয় একটি অন্য রকম ছবি, যেখানে দেখা যায় একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। ছবির ওপরে লেখা ‘কে আসছে চরকিতে?’ আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট নিয়ে চলতে থাকে নানা রকম গুঞ্জন।

তাহসান খান | ছবি: চরকি

অবশেষে চরকি নিশ্চিত করলো- পোস্টের সেই রহস্যময় ক্রিকেটার হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অভিনেতা হিসেবে তাকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এই প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে। আরিফুর রহমানের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’ নিয়ে প্রথমবারের মতো ওটিটিতে আসছেন তাহসান। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনও ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করা যায়নি। কিন্তু জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প।

রাফিয়াত রশিদ মিথিলা । ছবি: চরকি 

শিগগিরই চরকিতে আসছে চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’। সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ছাড়াও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন

অভিনেত্রী নওবা তাহিয়া এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশের ছোট পর্দার উঠতি অভিনেত্রী নওবা তাহিয়া। বুধবার…
তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া

এপস্টেইন ফাইলে বলিউড তারকা অনুরাগ কাশ্যপের নাম

এপস্টেইন ফাইলে অনুরাগ কাশ্যপ পৃথিবীজুড়ে চলছে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি নিয়ে আলোচনা।…
এপস্টেইন ফাইলে আসলো বলিউড তারকা

পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন

সন্তানের জন্য দোয়া চাইলেন অভিনেতা জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ।…
পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন

‘এপস্টিন ফাইল’ নিয়ে জয়া আহসান যা জানালেন

এপস্টিন ফাইলের লাখ লাখ নথি নিয়ে আলোচনা অভিনেত্রী জয়া আহসান সব সময়ই ভিন্ন ধরনের চরিত্র বেছে নিয়ে নিজেকে…
‘এপস্টিন ফাইল’ নিয়ে জয়া আহসান যা জানালেন
0
Share