Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বিক্রমকে শুভেচ্ছা জানালেন মাধবন

বিক্রম চট্টোপাধ্যায় ও আর মাধবন (বাম থেকে) । ছবি: ফেসবুক

মুক্তির অপেক্ষায় আছে টালিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা ‘সূর্য’। এই সিনেমার জন্যই শুভেচ্ছা বার্তা জানালেন বলিউড অভিনেতা আর মাধবন।

ক্যারিয়ারের দিক থেকে ২০২৪ সালটি বেশ ভালোই যাচ্ছে বিক্রমের। তার অভিনীত ‘পারিয়া’ সিনেমা দর্শক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। বক্স অফিসেও পেয়েছে সফলতা। ছবিটি নিয়ে শুভেচ্ছা বার্তা এসেছিল বলিউডের ‘অ্যানিমেল’ খ্যাত অভিনেতা ববি দেওলের কাছে থেকে। আর এবার ‘সূর্য’ ছবির অভিনয়ের জন্য শুভেচ্ছা বার্তা এলো ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা মাধবন থেকে।

ভারতের তুমুল জনপ্রিয় অভিনেতা থেকে নিজের সিনেমা নিয়ে অগ্রিম শুভকামনা পেয়ে বেশ উচ্ছ্বসিত বিক্রম। তাইতো সোশ্যাল মিডিয়ায় সেই খবর পোস্ট করেছেন তিনি নিজেই।

‘সূর্য’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

মূলত মাধবন অভিনীত অন্যতম সিনেমা ‘মারা’-র বাংলা রিমেক ‘সূর্য’। একারণেই শুভকামনা জানিয়েছেন তিনি। একটি ভিডিও বার্তায় বিক্রমের উদ্দেশ্যে বলেছেন মাধবন বলেন, ‘মারা ছবিটি আমার মনের গভীরে রয়েছে। এই ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেছিলাম। ঐ চরিত্রটিও আমার খুব প্রিয়। সেই ছবি এখন বাংলায়। আমার চরিত্রে বিক্রম। তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’

ইতিমধ্যে সামনে এসেছে ‘সূর্য’ ছবির গান ও ট্রেলার। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রম। তাকে এরকম চরিত্রে পর্দায় দেখেননি বাংলার দর্শকরা। বিক্রম ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার এবং দর্শনা বনিক। ১৯ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ‘সূর্য’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share