Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বাসার-শার্লিন জুটিতে আসছে সিনেমা ‘জীবন আমার বোন’

প্রখ্যাত কথাসাহিত্যিক মাহমুদুল হকের মর্মস্পর্শী উপন্যাস ‘জীবন আমার বোন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা। একই নামে চলতি বছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি নির্মাণ করছেন এনায়েত করিম বাবুল। সিনেমাটিতে অভিনয় করছেন শার্লিন ফারজানা। প্রায় ৫ বছর পর সিনেমায় ফিরছেন তিনি। তার বিপরীতে আছেন খায়রুল বাসার।

এর আগে ২০২০ সালে মুক্তি পাওয়া মেহেদি হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। অন্যদিকে খায়রুল বাসারকে সবশেষ সিনেমায় দেখা গেছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’-তে।  

শার্লিন-বাসার জুটিকে একাধিক নাটকে দেখা গেলেও এবারই প্রথম বড় পর্দায় জুটি বাঁধলেন তারা। বর্তমানে ঢাকার অদূরে নবাবগঞ্জে চলছে ছবিটির শুটিং। গণমাধ্যমকে এই তথ্য দুইজনেই নিশ্চিত করেছেন।

খায়রুল বাসার বলেন, “কথাসাহিত্যিক মাহমুদুল হকের ‘জীবন আমার বোন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। গত ২০ জুলাই থেকে সিনেমাটির শুটিং করছি। আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই লটের কাজ। এখন পর্যন্ত যতটুকু শুটিং করেছি, আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে।”

শার্লিন ফারজানা বললেন, “কাজটি নিয়ে কথা হচ্ছিল অনেক দিন ধরেই, এরপর শুটিং শুরু করে দিলাম। সেই ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর অনেক দিন পর আবার সিনেমায় কাজ, ভেবেছিলাম শুটিং শেষ করে তারপর সবাইকে জানাব। দুই দিন শুটিং করেছি, এরপর এই সপ্তাহেই আবার শুটিংয়ে অংশ নেব। উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি, একদম উপন্যাসের মতো করেই একদম ধরে ধরে কাজ করা হচ্ছে। আমি বেশ উপভোগ করছি।”

ঢাকাসহ রাজধানীর বাইরে বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রায়ণ হবে বলে জানা গেছে। এতে শার্লিন-বাসার ছাড়া আরো অভিনয় করছেন আজাদ আবুল কালাম, প্রান্তর দস্তিদার প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা
0
Share