Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

বাসায় ফিরলেন আফজাল হোসেন

আফজাল হোসেন | ছবিঃ সংগৃহীত

১০ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা আফজাল হোসেন। অসুস্থ হয়ে এই অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর যেমন জানা যায় পরিচালক শিহাব শাহীনের কাছ থেকে, এবার অভিনেতার বাসায় ফেরার তথ্যটিও জানা গেলো তার কাছ থেকেই।

শাহীন জানান, “আফজাল ভাই আগের চেয়ে অনেকটাই সুস্থ। এই কারণে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরছেন তিনি।“

বরেণ্য অভিনেতা আফজাল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। ফলশ্রুতিতে তাকে স্থানান্তর করা হয় হাসপাতালের সিসিইউতে।

বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় ফিরেছেন তিনি।

অসুস্থ হওয়ার আগে তিনি অভিনয় করছিলেন শিহাব শাহীন পরিচালিত ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব ফিল্মে। তার অসুস্থতার কারণে বাতিল করা হয় সেই ফিল্মের শুটিং।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share