Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

বায়োপিকে ‘মাদার তেরেসা’ হচ্ছেন নোমি রাপেস

‘মাদার তেরেসা’ ও অভিনেত্রী নোমি রাপেস | ছবি: ভ্যারাইটি

শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ‘মাদার তেরেসা’র বায়োপিক নিয়ে আসছেন নির্মাতা তিওনা স্ট্রুগার মিতেভস্কা। ‘মাদার’ শিরোনামের সিনেমাটিতে নাম চরিত্রে থাকছেন ‘দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু’খ্যাত অভিনেত্রী নোমি রাপেস।

নির্মাতার জন্ম, মাদার তেরেসার জন্মস্থান উত্তর মেসিডোনিয়ায় রাজধানী স্কপিয়েতে। তাই ছোটবেলা থেকে মহীয়সী ‘সন্ত’ ঘোষিত তেরেসাকে নিয়ে অনেক কিছু শুনেই বড় হয়েছেন। সেই থেকেই তাকে নিয়ে কিছু একটা করার আগ্রহের জন্ম।

মিতেভস্কা জানিয়েছেন, ‘একজন নারী হিসেবে আমি অবশ্যই তার সাথে (মাদার তেরেসা) সম্পর্কিত এবং নিজের অনেক কিছুই তার মধ্যে পেয়েছি। বায়োপিকের পূর্বে যদিও স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের জন্য মাদার তেরেসার ওপর একটি তথ্যচিত্র বানিয়েছিলাম।’

মিতেভস্কা পরিচালিত প্রথম ইংরেজি ভাষার এই সিনেমায় উঠে আসবে কিংবদন্তি ক্যাথলিক সন্ত মাদার তেরেসার গুরুত্বপূর্ণ যে সময়ে তিনি কলকাতার লরেটো কনভেন্ট এন্টালি ছেড়ে দিয়ে নিজের আদর্শ বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।

অভিনেত্রী নোমি রাপেসকে সিনেমায় দেখা যাবে ক্যাথলিক গির্জার প্রথাগত কাঠামোর বিরুদ্ধে লড়াইরত একজন বিদ্রোহী হিসেবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’
0
Share