Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

বাড়ি ফিরেছেন সাইফ আলি খান  

সাইফ আলি খান ও কারিনা কাপুর | ছবি: টাইমস অব ইন্ডিয়া

পাঁচ দিন পর অবশেষে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। এসময় অভিনেতার সাথে ছিলেন তার স্ত্রী, বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে, ২১ জানুয়ারি দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল ছাড়েন সাইফ। নিজ গাড়িতে করে বান্দ্রার বাড়িতে ফেরেন অভিনেতা। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ‘আপাতত সুস্থ সাইফ আলি খান। তবে তার অস্ত্রোপচার হওয়ায় পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। তাই কিছুদিন বিশ্রামে থাকতে হবে সাইফকে।’

হামলাকারী মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ | ছবি: টাইমস অব ইন্ডিয়া

গেল ১৬ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। আরেকদিকে সাইফের ওপর হামলাকারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। হামলাকারীর নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। ৩০ বছর বয়সী হামলাকারীকে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করে পুলিশ। এরপর তাকে বান্দ্রার আদালতে হাজির করা হলে আদালত তার পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। পাঁচ দিনের পুলিশ হেফাজতের প্রথম দিন পেরোতেই জেরার মুখে নিজের দোষ স্বীকার করেন শেহজাদ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share