Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

বইমেলায় শিরোনামহীনের ‘গীতিকবিতা সমগ্র’  

এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে শিরোনামহীন। এছাড়াও অমর একুশে বইমেলায় ভক্তদের জন্য চমক নিয়ে এসেছে ব্যান্ডটি। ভক্ত-অনুরাগীদের জন্য গত ২৯ বছরে প্রকাশিত-অপ্রকাশিত সব গানের লিরিক নিয়ে ‘গীতিকবিতা সমগ্র’ প্রকাশ করেছে শিরোনামহীন।

বইয়ের খবর জানিয়ে ব্যান্ডটি তাদের ফেসবুক পেজে এক পোস্টে লেখে, “আপনারা গত ২৯ বছর শিরোনামহীন থেকে রিলিজ করা গান শুনছেন। অনেকে অ্যালবাম কালেক্ট করেছেন, অনেকে ডিজিটালি শুনছেন। শিরোনামহীনের গানের কথার সঙ্গে নিজেদের আবেগ এবং জীবনের স্মরণীয় মুহূর্ত জড়িয়ে গিয়েছে অনেকের। কেমন হয় যদি অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এর প্রকাশিত-অপ্রকাশিত সব গানসহ শিরোনামহীনের এযাবৎকালের প্রকাশিত সব গানের লিরিক একটি বইয়ে পাওয়া যায়?

যেই কথা সেই কাজ। বইমেলায় ১৭ নম্বর প্যাভিলিয়ন গতিধারা প্রকাশনীতে পাওয়া যাচ্ছে শিরোনামহীনের ‘গীতিকবিতা সমগ্র’।

বই প্রকাশ করার আগে ভালোবাসা দিবস উপলক্ষে শিরোনামহীন প্রকাশ করেছে নতুন গান ‘প্রিয়তমা’। জিয়াউর রহমানের লেখা গানটির সুর করার পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। মডেল হয়েছেন সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিসমি ও শিশুশিল্পী মান বাহাদুর।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share