Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বই লিখে বিপাকে কারিনা কাপুর

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন, গর্ভাবস্থার নানান কিছু নিয়ে লেখা বই নিয়ে আইনি ঝামেলায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।  

মূলত বইয়ের নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’রাখায় এই ঝামেলায় পড়েছেন অভিনেত্রী। নিজের বইয়ের নামের সঙ্গে ‘বাইবেল’ শব্দটি জুড়ে দেওয়ার কারণে ক্রিস্টোফার অ্যান্টনি নামে একজন আইনজীবী বইটির শিরোনাম নিয়ে আপত্তি জানিয়ে এবং এটি নিষিদ্ধ করার দাবি জানিয়ে একটি কারিনার বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাইকোর্টে পিটিশন দায়ের করার পরে বলিউড অভিনেত্রীকে নোটিশ জারি করা হয়েছিল।

 ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবরে, কারিনার আইনজীবী, দিব্যা কৃষ্ণ বিল্লাইয়া এবং নিখিল ভাট, সম্প্রতি আদালতে হাজির হয়েছিলেন, যেখানে তারা স্পষ্ট করেন যে, অভিনেত্রীর কারও অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য নেই। কারিনার আইনজীবীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন বইটি কোনো সম্প্রদায়কে আঘাত করার উদ্দেশ্যে লেখা নয়। এই বিষয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টে পরবর্তী শুনানি হবে ১০ সেপ্টেম্বর।

ওই আইনজীবী ক্রিস্টোফার অ্যান্টনি দাবি করেছেন যে, কারিনার বইয়ের শিরোনামে ‘বাইবেল’ শব্দের ব্যবহার খ্রিস্টান সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। এমনকী বাইবেল শব্দটি ব্যবহার করে নিজের বইয়ের জন্য ‘সস্তা প্রচার’ পাওয়ার চেষ্টা করাছেন তৈমুর আর জেহ-র মা, দাবি করেন তিনি। ‘বাইবেল হলো সারা বিশ্বের খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ এবং বাইবেলের সঙ্গে কারিনা কাপুর খানের গর্ভাবস্থার তুলনা করা ভুল’, বলেন তিনি।

উল্লেখ্য, কারিনা কাপুর খান বর্তমানে ‘দ্য বাকিংহাম মার্ডারস’ মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। এর পাশাপাশি তাকে রোহিত শেট্টির ‘সিংহাম এগেইন’-এ দেখা যাবে।    

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share