Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

ফেসবুক থেকে যে সুখবর পেলেন মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী | ছবি: ফেসবুক

‘সাবা’ হয়ে বড়পর্দায় অভিষেকেই আন্তর্জাতিক তারকাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর নাম।

ভক্তদের ভালবাসায় পৃথিবীসেরা তারকাদের কাতারে উঠে এসেছেন মেহজাবীন চৌধুরী। মূলত সম্প্রতি প্রকাশ্যে আশা ফেসবুকে সক্রিয় ভক্তকুলের তালিকায় মেহজাবীনের ভক্তরা সেরা ২৫-এ (২৪তম) জায়গা করে নিয়েছে। ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, প্রিয়াঙ্কা চোপড়াদের সাথে একই তালিকায় এবার নাম উঠেছে মেহজাবীনেরও।
সুখবরটি সোশ্যাল মিডিয়া পোস্টে ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

এই খবরে উচ্ছ্বাসিত মেহজাবীন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এটা অনেক বড় পাওয়া। এ রকম যে হতে পারে, সেটা জানাই ছিল না। ফেসবুক থেকে যখন নোটিফিকেশন পাই, ফ্যানবেজ তালিকার সেরা ২৫-এ আমার ফ্যানবেজ, খুবই ভালো লেগেছে। এই তালিকার অন্যান্য নাম দেখে আরও অবিশ্বাস্য লেগেছে।’


তিনি আরও বলেন, ‘তাদের উদ্দেশে কিছু বলা খুব ডিফিকাল্ট। তাদের ভালো লাগা, ভালোবাসা একেবারে নিঃস্বার্থ। সেটার বিপরীতে ধন্যবাদ বললে বরং ছোট করা হবে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। ভক্তদের ভালোবাসায় ক্যারিয়ারে এত দূর আসা। শুরুটাও যদি মনে করি লাক্স চ্যানেল আই সুপারস্টারে আমি মুকুটটা পেয়েছিলাম দর্শকের ভোটে। সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত তারা আমাকে সমর্থন দিয়েছে।’

উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হয়ে মিডিয়া জগতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি ব্যস্ত নিজের প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে। ইতোমধ্যে সিনেমাটি বুসান ও টরন্টোতে প্রদর্শন হয়েছে এবং দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। সামনে অভিনেত্রীর ‘প্রিয় মালতী’ সিনেমাটি মুক্তি পাবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’
0
Share