Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফের বিয়ে করলেন অভিনেত্রী সুজানা

মডেল ও অভিনেত্রী সুজানা জাফর | ছবি: ইনস্টাগ্রাম

এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর ফের একবার উঠে এলেন আলোচনায়। তৃতীয়বারের মত বিয়ে করেছেন তিনি।

তৃতীয় স্বামী জায়াদ সাইফের সাথে অভিনেত্রী সুজানা জাফর | ছবি: ইনস্টাগ্রাম

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিওবার্তায় বিয়ের খবরটি নিশ্চিত করেছেন সুজানা নিজেই। একইসঙ্গে নিজেদের ম্যারিড লাইফ নিয়ে সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন দু’জন। ভিডিওতে দেখা যায়, সুজানা ও জায়েদের বৈবাহিক জীবনকে কেন্দ্র করে নানা আয়োজন করা হয়েছে। সেখানে কেকের উপর লেখা ছিল, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’। ভিডিওর মন্তব্যর ঘরে অনেকেই সুজানা ও তার স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের ভালোবাসার প্রতি সম্মানও জানিয়েছেন এই অভিনেত্রী। যদিও বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি অভিনেত্রী সুজানা।  

অভিনেত্রী সুজানা জাফরের ইনস্টাগ্রাম স্ক্রিনশর্ট

উল্লেখ্য, ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। মাত্র চার মাসেই সেই বিয়ের ইতি টেনে ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তবে সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয় এবং আট মাসেই দ্বিতীয়বারের মত বিচ্ছেদের পথ বেঁছে নেন সুজানা জাফর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share