Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২১, ২০২৬

ফের আলোচনায় আরশ ও বৃষ্টির সম্পর্ক

আরশ খান ও তানিয়া বৃষ্টি | ছবি: ফেসবুক

ছোট পর্দার বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি। ২০২২ সাল থেকে চর্চায় এই জুটি। শোবিজপাড়ায় প্রেমের গুঞ্জন নিয়ে অসংখ্যবার আলোচনায় এসেছেন তারা। সম্প্রতি আবারও তারা আলোচনায়।

বর্তমানে একেবারেই একসাথে দেখা একসময়ের পর্দার নিয়মিত জুটি আরশ-বৃষ্টিকে। এই প্রসঙ্গে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বৃষ্টি জানিয়েছেন, ‘আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। দুজনের বাসা খুব কাছাকাছি ছিল। একসঙ্গে অনেক কাজ করেছি। এখন আর সেই ফ্রেন্ডশিপ নেই। তাই আগের মতো একসঙ্গে কাজও আর হয় না।’

যার প্রেক্ষিতে সম্প্রতি বেসরকারি এক গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে অভিনেতা আরশ খান বলেন, ‘তানিয়া বৃষ্টি আমার কলিগ। কিছুদিন আগে দেখলাম আমাকে ভাই-ব্রাদার টাইপ বলেছে, আমি বলব বোনের মতো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।’

আরশের এমন মন্তব্যের পরই ১১ সেপ্টেম্বর ফেসবুকে হঠাৎ রহস্যময় স্ট্যাটাস দেন বৃষ্টি। লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

কারো নাম উল্লেখ না থাকলেও নেটিজেনরা বলছেন, আরশের মন্তব্যের পরই ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় – ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!

স্পাইডার ম্যানের নতুন সিনেমা নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা মার্ভেল সিনে ইউনিভার্সের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান…
স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় - ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!

ঈদে ওটিটিতে কি দেখবেন?

ওটিটি কনটেন্ট দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকদের বিনোদনের জন্য এক ব্যতিক্রমী মাধ্যম। পুরো বছর জুড়েই ওটিটিতে…
ঈদে ওটিটিতে কি দেখবেন

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’
0
Share