Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৬, ২০২৬

ফাওয়াদ খান ফের বলিউডে

ফাওয়াদ খান | ছবি: গুগল

২০১৬ সালের পর পাক-ভারত কুটনৈতিক সম্পর্কের বেড়াজালে পড়ে ভারতে আর কাজ করা হয়নি অনেক পাকিস্তানি শিল্পীর। তাদের মাঝে ফাওয়াদ খানও অন্যতম।

তবে বলিউডে জোর গুঞ্জন, ফিরে আসছে ফাওয়াদ।
‘কাপুর অ্যান্ড সনস’ তারকাকে নিয়ে যেমন বলিউডে তোড়জোড় ছিল আবার করণ জোহরের তার প্রতি আবেগি ভাব নিয়েও ছিল মুখরোচক গসিপ।
এসবের উপরে পাকিস্তানের উপর রুষ্ট ভারতের ‘ব্যান’ ঘোষণার কারণে তখন অনেকেরই বলিউডের তরী কিনারা না পেয়ে ফিরে যায় পাকিস্তানে। যার মাঝে আলী জাফর, মাহিরা খানের মত তারকাও ছিল। কিন্তু ফাওয়াদ ছিলেন তাদের মাঝে ব্যবসা সফল এবং দর্শকপ্রিয়ও বটে।

ফাওয়াদ খান | ছবি: গুগল

বর্তমানে এই ব্যান ছুটে যাওয়াতে স্বস্তিতে দুই দেশের তারকারা। শোনা যাচ্ছে, ‘ডেথ ইজ বেটার’ নামের প্রজেক্টে অচীরেই ‘জাওয়ান জেলার মা’ রিদ্ধি ডোগরার সাথে শুটিং শুরু করবেন এই তারকা। যদিও তাকে স্বদেশীয় ট্রলের শিকার হতে হচ্ছে। কিন্তু ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ তারকার কাছে সব মুশকিলই আহসান।

সব কিছু ঠিক থাকলে ২০২৫ -২০২৬ সালের যেকোনও সময়ে রিদ্ধি- ফাওয়াদকে দেখা যাবে বড় পর্দায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪

১৩৩ বার ডোরবেল বাজিয়ে বিপাকে বিটিএসভক্ত

বিটিএসভক্তের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক-এর বাড়িতে বারবার গিয়ে…
বিটিএস
0
Share