Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

প্রিয়াঙ্কার মুম্বাইয়ে আগমন নিয়ে গুঞ্জন 

প্রিয়াঙ্কা চোপড়া । ছবি: গুগল

আমেরিকায় যাওয়ার পর থেকে মুম্বাইয়ের সাথে দূরত্ব বেড়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। বিশেষ কোনো কাজ ছাড়া মুম্বাইয়ে দেখা মিলে না তার। কয়েকদিন আগে ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসেন তিনি। তবে শুধুই কি ভাইয়ের বিয়েই তার ভারত সফরের কারণ? প্রশ্ন উঁকি দিচ্ছে তার ভক্ত ও অনুরাগীদের মনে।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার তথ্যানুযায়ী, কয়েকদিন আগে প্রিয়াঙ্কার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন পরিচালক মধুর ভান্ডারকর। এ পরিচালকের সাথে প্রিয়াঙ্কা কাজ করেছিলেন বলিউডের অন্যতম দর্শকপ্রিয় সিনেমা ‘ফ্যাশন’-এ।

প্রিয়াঙ্কা চোপড়া ও মধুর ভান্ডারকর । ছবি: গুগল

মধুরের প্রিয়াঙ্কার বাসায় যাওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে গুঞ্জন শুরু হয়, ‘ফ্যাশন ২’ সিনেমার কাজ নিয়ে কথাবার্তা বলতেই অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলেন মধুর। যদিও বিষয়টি নিয়ে প্রিয়াঙ্কা বা মধুর কেউই এখনো কিছু জানাননি।

এদিকে ‘জি লে জারা’ সিনেমা নিয়ে বেশ আশায় ছিলেন প্রিয়াঙ্কার ভক্তরা। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত জোয়া আখতার পরিচালিত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমার ধাঁচেই ‘জি লে জারা’ সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন পরিচালক ও অভিনেতা ফারহান আখতার। নারীকেন্দ্রিক এ ছবির জন্য ফারহান বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে। তাদের তিনজনকে চুক্তিবদ্ধও করে ফেলেছিলেন ফারহান। তবে পরবর্তীকালে জানা যায়, তারিখ সংক্রান্ত জটিলতার কারণে সিনেমা থেকে সরে আসার সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা।

‘জি লে জারা’ সিনেমায় বলিউডের এই দেশী গার্ল কাজ করতে না পারলেও ‘ফ্যাশন ২’ নিয়ে অভিনেত্রীর বেশ আগ্রহ রয়েছে। ব্যাটে-বলে যদি মিলে যায় তাহলে আবারও বলিউডের সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এমনটাই বলছে পিঙ্কভিলা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share