Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

প্রযোজক খুঁজছেন নুরুল আলম আতিক

পরিচালক নুরুল আলম আতিক | ছবি: ফেসবুক

সরকারি অনুদান পাবার পরেও বাজেটের কারণে প্রযোজক খুঁজছেন পরিচালক নুরুল আলম আতিক।

কিংবদন্তী চিত্রশিল্পী এসএম সুলতানের উপর নির্মিতব্য এই সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন পরিচালক ও তার টিম। সম্প্রতি তার বন্ধুমহল থেকে সামাজিক মাধ্যমে প্রযোজক চেয়ে পোস্ট ঘুরে বেড়াচ্ছে। অপর পরিচালক খিজির হায়াৎ লিখেছেন, ‘সরকারের কাছ থেকে ৬৫ হাজার টাকা পেয়েছেন অনুদান। নুরুল আলম আতিকের প্রয়োজন দুই কোটি। ‘
অভিনেতা ইমতিয়াজ বর্ষণও শেয়ার করেছেন একই ধরণের মতামত। সকলেই উন্মুক্তভাবেই সিনেমায় বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছেন।

২০০০ সালের কিত্তনখোলা চলচ্চিত্রের জন্য ২০০৩ সালে তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন যা পরিচালনা করেছিলেন আবু সাইয়েদ। তাঁর পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক লাল মোরগের ঝুটি চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকারশাখাসহ মোট ৪টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।  এছাড়াও তিনি তার প্রথম চলচ্চিত্র চতুর্থ মাত্রা ও সাইকেলের ডানা সিনেমার জন্য ছয় বার বিভিন্ন বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার জিতেছেন।

তার সাম্প্রতিক চলচ্চিত্র পেয়ারার সুবাস ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন পেয়েছিল  ২০২৪ সালে তার নির্মিত ‘পেয়ারার সুবাস’ বাংলাদেশে সিনেমা হলেমুক্তি পায়। পরে দেশীয় ওটিটি চরকিতে মুক্তি পেয়েছে। এই সিনেমার প্রিমিয়ারের দিন অভিনয় শিল্পী আহমেদ রুবেল হৃদরোগে আক্রান্ত হয়ে মা’রা যান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪

১৩৩ বার ডোরবেল বাজিয়ে বিপাকে বিটিএসভক্ত

বিটিএসভক্তের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক-এর বাড়িতে বারবার গিয়ে…
বিটিএস

দিলীপ কুমারকে কাছে পেয়েও ছবি তোলেননি মোশাররফ করিম

তারকার তারকা প্রেম সাধারণ মানুষরা শিল্পী, খেলোয়াড় থেকে শুরু করে সবরকম তারকাদেরকেই ফলো করেন, ছবি তুলতে চান,…
দিলীপ কুমারকে মোশাররফ করিম

পদাতিক নাট্যোৎসবে সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা ও কামাল বায়েজিদ

পদাতিকের বিশেষ আয়োজন ভাষাসৈনিক, শিক্ষাবিদ এবং প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইন-এর স্মৃতিকে ধারণ…
পদাতিক নাট্যোৎসব
0
Share