Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

প্রকাশ্যে ‘ময়ূরাক্ষী’ টিজার

‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

আসন্ন ঈদুল আজহায়মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। ছবিটির অফিশিয়াল পোস্টার প্রকাশ্যে আসার ঠিক ১১ দিন পর প্রকাশ করা হলো এ ছবির টিজার।

২২ মে সন্ধ্যা ৭টায় প্রকাশ্যে এসেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমার টিজার। ৩০ সেকেন্ডের টিজারটি মুক্তি পাওয়ার পর থেকে প্রশংসায় ভাসছেন ছবিটির নির্মাতা রাশিদ পলাশ। কেননা, টিজারে দেখা যাচ্ছে সিনেমার গল্পের এক ঝলক। এই গল্পই নেটিজেনদের নজর কেড়েছে।

টিজারে দেখা যায়, একটি বিমান ছিনতাইয়ের কবলে পড়ে সাহায্য চাচ্ছেন পাইলট। এই খবর গণমাধ্যমের বরাতে মুহূর্তের মাঝেই ছড়িয়ে পড়ে। এরপর দেশজুড়ে উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।

উল্লেখ্য যে, ‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে করেছেন ববি। তার বিপরীতে আরেক কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপ।

ইয়ামিন হক ববি | ছবি: গুগল

নির্মাতার ভাষ্যমতে, ‘ময়ূরাক্ষী’ একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। প্রেম ও প্রতারণার গল্পে এগিয়ে যায় সিনেমাটির কাহিনী।

ববি-দ্বীপ জুটি ছাড়াও এ চলচ্চিত্রে বাকি অভিনয়শিল্পীদের মাঝে রয়েছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরীসহ অনেকে। এছাড়াও ছবির একটি আইটেম গানে দেখা যাবে নবাগত চিত্রনায়িকা আলিশা প্রধানকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share