Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

পাইরেসিতে তাণ্ডব, আইনি পদক্ষেপ নিচ্ছেন রাফী

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘তান্ডব’। সিনেমা হলে লোকে লোকারণ্য। কিন্তু সিনেমা হলের বাইরেও দেখা যাচ্ছে সিনেমাটি। কারণ পাইরেসি। বাংলাদেশে পাইরেসি হয়ে যাওয়াটা এখন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত ঈদের বড় ছবি ‘বরবাদ’, ‘দাগি’ও পাইরেসির কবলে পড়েছিল। এবার মুক্তির পাঁচ দিন না পেরোতেই রায়হান রাফীর তাণ্ডব’ ও রক্ষা পেল না পাইরেসির কবল থেকে। ছবিটির ঝকঝকে এইচডি ভার্সন পাওয়া যাচ্ছে অনলাইনে। বিভিন্ন ওয়েবসাইটে ঝকঝকে প্রিন্টে পাওয়া যাচ্ছে সিনেমাটি।

তান্ডব নিয়ে দর্শকের আগ্রহ শুরু থেকেই তুঙ্গে। সেটাকে পুঁজি করে ছবির বিভিন্ন অংশ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতে থাকে মুক্তির দিন থেকেই। শেষ পর্যন্ত পুরো ছবিই অনলাইনে চলে এলো।

 ছবির কলাকুশলীরা পাইরেটদের হুঁশিয়ারি দিয়েও পাইরেসি ঠেকাতে ব্যর্থ হয়েছেন। তবে পুরো ছবি পাইরেসি হয়ে যাওয়ার পর নড়েচড়ে বসেছেন তারা।

গতকাল ১৪ জুন বিকেলে তান্ডবের পরিচালক ও প্রযোজকরা বৈঠক করেছেন। পরিচালক রায়হান রাফী বলেন, ‘যারা পাইরেসি করেছে তাদের কোনো ছাড় নেই।

 আমরা প্রশাসনে নালিশ জানিয়েছি। আইনি পদক্ষেপ নিচ্ছি। তা ছাড়া আমাদের টেকনিক্যাল টিমও কাজ করছে। এখন টেকনোলজি অনেক উন্নত। যে বা যারা কাজটা করেছে তাদের দ্রুত চিহ্নিত করা হবে। আইনের সামনে দাঁড় করানো হবে।’

ঈদে মাল্টিপ্লেক্সের পাশাপাশি ১৩৩টি সিঙ্গল স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। ছবিটিতে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেত্রী সাবিলা নূর। অভিনয়ে আরো আছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা গেছে ও সিয়াম আহমেদ ও আফরান নিশোকে। সিনেমার একটি গুরুত্বপুর্ণ চরিত্রে আছেন জয়া আহসান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু – কল্পবিজ্ঞানের ডায়েরি

সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকীতে ২৩ এপ্রিল এলেই বাংলা সংস্কৃতির ভেতরে এক ধরনের নীরবতা নেমে আসে। ১৯৯২ সালের এই…
সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু

‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি   

‘সুরাইয়া’ সিনেমা লেখক শিবব্রত বর্মনের ছোটগল্প ‘সুরাইয়া’ অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করছেন রবিউল আলম রবি।…
‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি
0
Share