Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

পরীমণির রহস্যজনক স্ট্যাটাসে ‘সম্মান’ প্রশ্ন

পরীমণি | ছবি: ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন চিত্রনায়িকা পরীমণি। কাজের বাইরে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও আপডেট পাওয়া যায় তার স্ট্যাটাস থেকে। কাজ নিয়ে, ছেলে পুন্যকে নিয়ে, এমনকি বিপিএলের ফরচুন বরিশালের জয়ের পরও অনুভূতি প্রকাশ করে স্ট্যাটাস পোস্ট করেছিলেন পরী। সবকিছু ঠিকভাবেই চলছিল, এর মাঝেই রহস্যজনক একটি পোস্ট করলেন অভিনেত্রী।

মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে একটি মিরর সেলফি পোস্ট করে পরী ক্যাপশনে লিখেছেন, ‘যেখানে সম্মান নাই, সেখানে যেতে নাই। এটাই আসল কথা। তাদের বোধোদয় হোক।‘ ক্যাপশনের শেষে তিনি জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমটিকন।

কিন্তু হঠাৎ কেন সম্মান ও বোধোদয় নিয়ে কথা বললেন পরী? প্রশ্ন জেগেছে অনেকেরই মনে।

এদিকে পরীর ফেসবুকের বেশির ভাগ ভক্ত ও অনুরাগীরা তার পোস্টে সহমত প্রকাশ করছেন।

প্রসঙ্গত, সম্প্রতি কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরী। এই সিনেমাটি ছাড়াও আরও বেশ কিছু নতুন কাজ হাতে আছে অভিনেত্রীর। এছাড়াও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পরী অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বুকিং’-এ অভিনয় করে দর্শকদের বেশ প্রশংসা কুড়াচ্ছেন ‘বিশ্ব সুন্দরী’ খ্যাত এ অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে
0
Share