Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

পদত্যাগ করলেন মালায়ালাম অভিনেতা মোহনলাল

অভিনেতা মোহনলাল | ছবি: হিন্দুস্তান টাইমস

অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টের (এএমএমএ) প্রেসিডেন্টের পদে থাকা ভারতের মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা মোহনলালের নামে যৌন হেনস্তার অভিযোগ উঠার পর দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, সংগঠনটির কয়েকজন সদস্যর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর ২৭ আগস্ট, মঙ্গলবার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন মোহনলাল। সেই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে অভিনেতার নেতৃত্বাধীন পুরো কমিটি।   

অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্ট (এএমএমএ) একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ‘আমরা আশা করছি অ্যাসোসিয়েশন অব মালয়ালম মুভি আর্টিস্টস এমন নতুন নেতৃত্ব নির্বাচন করবে, যা সংগঠনকে আরও শক্তিশালী করবে। সমালোচনা ও সংশোধনের জন্য সবাইকে ধন্যবাদ। আগামী দুই মাসের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য সভা ডাকা হবে। এ বিষয়ে প্রত্যেক সদস্যকে অবগত করা হবে বলেও এ বিবৃতিতে জানানো হয়েছে।’

প্রসঙ্গত, হেমা কমিটি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া যৌন হেনস্তা, কাস্টিং কাউচ, বেতন বৈষম্য, শোষণের তথ্য প্রকাশ করে। এতে সিনিয়র অভিনেতা ও নির্মাতাদের যৌন হেনস্তার বিষয়টিও প্রকাশ করা হয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share