Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

নিজের জন্মদিনে ভক্তদের জয়া’র উপহার

অভিনেত্রী জয়া আহসান | ছবি: ফেসবুক

১ জুলাই, নিজের জন্মদিনে নতুন সিনেমার ঝলক প্রকাশ্যে আনলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘ওসিডি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেত্রী।

নিজের ৪১ বসন্তে পদার্পণের দিনটা ভক্তদের সাথে বিশেষভাবে ভাগ করে নিতে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জয়া আহসান ‘ওসিডি’র টিজার শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? উত্তর নিয়ে আসছে #ওসিডি… এবার প্রাণপণে সরাবে জঞ্জাল!’

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে নির্মাতা জানিয়েছেন, ‘করোনাকালে লকডাউনের মধ্যে এই গল্পটি (ওসিডি সিনেমার) মাথায় আসে আমার। ওসিডি অর্থ অবসেসিভ কমপালসিভ ডিজওর্ডার। এই সমস্যায় শ্বেতা ভুগছেন কিনা, সেই দ্বন্দ্বের মধ্যে দিয়েই এগিয়ে যাবে শ্বেতার চরিত্র। এটি মুলত একটি সাইকোলজিক্যাল ড্রামা। ‘দেবী’ দেখার পর শ্বেতা চরিত্রে জয়া ছাড়া অন্য কাউকে বসাতে পারিনি।’

প্রসঙ্গত, চির সবুজ অভিনেত্রী জয়া আহসানকে সবশেষ দেখা গিয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘ভূতপরী’ সিনেমায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share