Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

নাটকের প্রধান চরিত্রে গরু

‘মাস্তান’ নাটকের দৃশ্যে অভিনেতা মুশফিক আর ফারহান | ছবি: সিএমভি

একটু ভিন্ন রূপে ঈদুল আযহায় পর্দায় আসছেন অভিনেতা মুশফিক আর ফারহান। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এর পরিচালনায় নির্মিত ‘মাস্তান’ নাটকে ফারহান নয়, নাম ভুমিকায় থাকছে একটি গরু!

ঈদে শত শত নাটক নির্মাণ হয় বটে, কিন্তু চিত্রনাট্যে থাকে না রমজান কিংবা কুরবানির ছোঁয়া। দর্শকদের এমন অভিযোগের ভিত্তিতে আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘মাস্তান’ নির্মাণ করেছেন রুবেল আনুশ।

নির্মাতা জানিয়েছেন, ‘এটিও প্রেমের নাটক। যে প্রেমে মা আছে, প্রেমিকাও আছে। আবার গৃহপালিত গরুটিও থাকছে। চিত্রনাট্যটি দারুণ। কুরবানির ঈদের রেশ রাখার চেষ্টা করেছি। আশা করছি ঈদের অনেক নাটকের মাঝে আমাদের গল্পটি ব্যতিক্রম আলো ছড়াবে দর্শক দৃষ্টিতে।’

উল্লেখ্য, অভিনেতা ফারহান ছাড়া ‘মাস্তান’ নাটকে আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মনিরা মিঠু, সমু চৌধুরীসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share