Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

নতুন সিনেমায় প্রীতম

সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। নাম- ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এই সিনেমায়ই চুক্তিবদ্ধ হয়েছেন ‘বালিকা’ খ্যাত সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম আহমেদ।

প্রীতম আহমেদ | ছবি: চিত্রালী 

২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রীতমসহ ছবির সাথে সংশ্লিষ্ট অন্যান্য কলাকুশলীরা। যাদের মধ্যে রয়েছেন অভিনেতা তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

আনুষ্ঠানিক ঘোষণার আয়োজন থেকে । ছবি: ইভেন্ট

প্রীতমের নতুন সিনেমায় সংযুক্তির খবরটি পরবর্তীতে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নিজেই জানিয়েছেন অভিনেতা। ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ঘোষণার আয়োজন থেকে কয়েকটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেন, ‘গতকাল প্রথমবারের মত বাংলাদেশের ৯০ দশকের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে আবু হায়াত মাহমুদের প্রথম সিনেমা ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’-তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম। শুভকামনার রাখবেন।’

উল্লেখ্য যে, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমার ট্যাগ লাইন হচ্ছে ‘আমি কালা’। যার গল্প লিখেছেন মেজবাহ্ উদ্দিন সুমন। আর পরিচালনার দায়িত্বে আছেন আবু হায়াত মাহমুদ। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড, সাথে যুক্ত হবে আরও কিছু প্রডাকশন হাউজও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share