Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

নতুন অতিথির আগমনে ফের বিয়ে করলেন জাস্টিন-হেইলি

পপ তারকা জাস্টিন বিবার ও হেইলি ব্যাল্ডউইন দম্পতি | ছবি: ইনস্টাগ্রাম

গুঞ্জনের অবসান ঘটিয়ে সংসারে প্রথম সন্তান আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন পপ তারকা জাস্টিন বিবার ও হেইলি ব্যাল্ডউইন দম্পতি। সে সাথে সন্তান আসার খুশিতে খ্রিস্টান রীতিনীতি অনুযায়ী দ্বিতীয়বার হেইলিকে বিয়ে করলেন জাস্টিন।

নিজের ইনস্টাগ্রামে স্ত্রীর সাদা পোশাক পরা বেবিবাম্পের বেশ কিছু ছবি ও ছোট্ট একটি ভিডিও প্রকাশ করেছেন জাস্টিন বিবার। জানান দিলেন বিচ্ছেদ নয় বরং একসাথে জীবনের দ্বিতীয়ধাপে পদার্পণ করেছেন জাস্টিন-হেইলি দম্পতি।  

সেই পোস্টের কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে ভক্ত-সহকর্মীদের শুভকামনা ও শুভেচ্ছাবার্তা।

মার্কিন গণমাধ্যম বিবিসির খবরে, হেইলি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। গ্রীষ্মের শেষের দিকে জুনিয়র বিবারকে স্বাগত জানাতে পারেন ভক্তরা। এই সময়ে স্ত্রীর পাশে থাকছেন বিবার।

উল্লেখ্য, সেলেনা গোমেজের সাথে আট বছরের সম্পর্ক বিচ্ছেদের পর ২০১৮ সালে মডেল হেইলিকে চুপিসারে বিয়ে করেন জাস্টিন বিবার। বিয়ের দীর্ঘ ছয় বছর পর বিবার-হেইলির ঘরে নতুন অতিথি আসার খবরে উচ্ছ্বসিত ভক্তরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share