Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

নচিকেতার ‘নীলাঞ্জনা’ গানের অনুপ্রেরণা ‘ফিডব্যাক’?

নচিকেতা চক্রবর্তী ও ফিডব্যাক ব্যান্ড (কোলাজ করা) | ছবি: ফেসবুক

নচিকেতা চক্রবর্তীর বহুল চর্চিত ‘নীলাঞ্জনা’ গানটি মূলত বাংলাদেশের ব্যান্ড ‘ফিডব্যাক’ থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে বলে দাবী ক্যাকটাস ব্যান্ডের ভোকাল সিধু। 

সম্প্রতি ‘টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ’ নামের একটি ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে সিধু রায় নিজের ক্যারিয়ার ও বিশ্বসংগীতের নানা বিষয় নিয়ে আলাপ করা প্রসঙ্গে উঠে আসে নচিকেতা চক্রবর্তীর প্রসঙ্গ। এবং কণ্ঠশিল্পী বলেন, ‘নচিকেতার মতো শিল্পীর কিছু গানের সুরও অন্য গান থেকে অনুপ্রাণিত। নচি দা’র বহুল চর্চিত ‘নীলাঞ্জনা ১’ গানটি কিন্তু বাংলাদেশের ব্যান্ড ফিডব্যাকের একটি গান থেকে অনুপ্রাণিত।’

সিধু রায় ও নচিকেতা (কোলাজ করা) | ছবি: ফেসবুক

তার ভাষ্য, ‘রাজশ্রী’ অবশ্যই ইনফ্লুয়েন্সড। ‘নীলাঞ্জনা ১’ মানে ‘হাজার কবিতা/ বেকার সবই তা’ ফিডব্যাকের ‘দিন যায়’ গানের সুরের সঙ্গে অবিকল মিলে যায়।’ পরে ফিডব্যাকের ‘দিন যায় দিন চলে যায়, রাত যায় রাত চলে যায়, সময় যে বাধা মানে না, এই মনকে বোঝানো যে গেল না’ গানটির কয়েকটি লাইন গেয়ে শোনান সিধু।

সিধু রায়ের এই মন্তব্যের পরেই চটেছেন নচিকেতার ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় নানান ভাবে কটুক্তি করছেন সিধুকে। যদিও সিধু রায়ের মন্তব্যে মাথাব্যথা নেই নচিকেতার। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কেন রাগ করতে যাব? সিধুর যা মনে হয়েছে, সেটাই বলেছে ও।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share