Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ের অডিশনে মুগ্ধ নেটিজেনরা

বলিউডে অভিষেক হওয়ার আগেই অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যা শোরা। সম্প্রতি নওয়াজুদ্দিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের অডিশনের একটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখে মুহূর্তেই দর্শকদের প্রশংসার ঝড় বয়ে গেছে।

ভিডিওতে শোরা ইংরেজিতে ডায়ালগ বলছেন, যা কমেন্ট বক্সে একের পর এক প্রশংসাসূচক মন্তব্য তুলে এনেছে। একজন লিখেছেন, “মনকে মুগ্ধ করে দিলো।” আরেকজন মন্তব্য করেছেন, “অসাধারণ অভিনয়!” কেউ বলছেন, “নিশ্চয়ই বলিউডে নিজের জায়গা করে নেবে নওয়াজের মেয়ে’। অন্যজন বলছেন, “বাবার মতোই গুণে পূর্ণ, গর্বিত হওয়ার বিষয় সত্যিই।“
গত বছর এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন শোরার প্রতি তার অভিনয়ের আগ্রহের প্রসঙ্গ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, “আমার মেয়ে এখনই অভিনয়ের পাঠ নিতে শুরু করেছে। সে নিজে পারফর্মিং আর্টস ফ্যাকাল্টিতে গিয়ে শিক্ষককে অনুরোধ করেছে, সে অভিনয় শিখতে চায়’।

ভারতীয় সংবাদমাধ্যম “হিন্দুস্তান টাইমস”-কে দেয়া সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন সিদ্দিকী জানিয়েছিলেন, “আমি বিশ্বাস করি না, আমার যা শিখতে হয়েছে, আমার বাচ্চাকেও তা করতে হবে। আমার ছেলে-মেয়ের ওপর আমি কোনো চাপ তৈরি করতে চাই না। আমার নিজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা ভিন্ন, তাই ওর নিজস্ব ভাবনা ও জীবন উপলব্ধি থাকা জরুরি।”
শোরা এখন লন্ডনে অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন, যা ভবিষ্যতে তাঁর অভিনয় ক্যারিয়ারে শক্ত ভীত তৈরি করবে বলে অনেকের বিশ্বাস

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী
0
Share