Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

দোয়া চাইলেন হায়দার হোসেন

হায়দার হোসেন | ছবি: গুগল

অনেক বছর থেকেই হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন। তবে সম্প্রতি বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তিনি ভর্তি হন ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে। তিন দিন চিকিৎসা নিয়ে ২৬ জুন সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেন এ গায়ক।

অসুস্থতা প্রসঙ্গে হায়দার হোসেন জানান, তার হৃদযন্ত্রে একটি রিং (করোনারি স্টেন্ট) পরানো হয়েছে। এর আগে আরও চারটি রিং পরানো হয়েছে তার। ৬০ বছর বয়সী এই সংগীতশিল্পীর হৃদরোগ ছাড়াও আছে ডায়াবেটিস রোগ।

হায়দার বলেন, ‘আমি এখন মেয়ের বাসায় আছি। আমি সুস্থ আছি। সবার কাছে দোয়া চাই।’

প্রসঙ্গত, জীবনমুখী গানের জন্য সুপরিচিত সংগীতশিল্পী হায়দার হোসেন। বাস্তব জীবনের নানান বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা থাকে তার গানে। এই শিল্পীর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘আমি ফাইসা গেছি’, ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ ইত্যাদি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share