Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

দেশে আসছে জুনুন ব্যান্ডের আলী আজমত

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের শেষ দিকে বাংলাদেশে পারফর্ম করে গেছেন সংগীতশিল্পী আতিফ আসলাম, আব্দুল হান্নান, রাহাত ফতেহ আলী খান এবং ব্যান্ড জাল। এবার বাংলাদেশের শ্রোতাদের গান শোনাতে আসছেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত। আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে গাইবেন তিনি।  

এর আগে জুনুন ব্যান্ডের সঙ্গে দুইবার বাংলাদেশে এলেও এবারই প্রথম একক কনসার্ট করতে আসছেন আলী আজমত। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট আয়োজন করবে অ্যাসেন বাজ। সম্প্রতি ফেসবুক পেজে কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২ মে বিকেল ৪টায় শুরু হবে কনসার্ট। তবে আলী আজমতের সঙ্গে দেশের কেউ গাইবে কি না এবং এই কনসার্ট দেখতে কত খরচ করতে হবে, তা জানায়নি অ্যাসেন বাজ। কনসার্টের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।  

জুনুন ব্যান্ড

১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। ‘সাইওনি’ গানটি তাদেরকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। গানটি আজাদি অ্যালবামের। ‘তালাশ’ ,  ‘ইনকিলাব’, ‘আজাদি’ সহ মোট নয়টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত। ব্যান্ডের পাশাপাশি তিনি এককভাবে গেয়েছেন বলিউডেও। প্রথম গান ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ দুটি গানে কণ্ঠ দেন আলী আজমত। গানের বাইরে অভিনয়েও দেখা গেছে তাকে। সবশেষ তাকে দেখা গেছে পাকিস্তানের আলোচিত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমায়।     

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share