Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ৩০, ২০২৬

দুই যুগ পর আসছে গ্ল্যাডিয়েটরের দ্বিতীয় কিস্তি 

‘গ্ল্যাডিয়েটর ২’-এর দৃশ্যে পল মেসক্যাল | ছবি: ডেডলাইন

দীর্ঘ দুই যুগ পর আগামী ২২ নভেম্বর আসছে হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘গ্ল্যাডিয়েটর’-য়ের দ্বিতীয় কিস্তি, ‘গ্ল্যাডিয়েটর ২’ ।

১০ জুলাই, মঙ্গলবার ‘গ্ল্যাডিয়েটর ২’-এর ট্রেলারে দারুণ এক চমক দিয়েছেন নির্মাতা কাইল প্রোহাস্কা। যেখানে গন্ডারের সাথে লড়তে দেখা যায় ‘লুসিয়াস ভেরাস’ চরিত্রে থাকা পল মেসক্যালকে।

সিনেমা নিয়ে নির্মাতা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘গ্ল্যাডিয়েটর ২’ মনে হচ্ছে জমে যাবে, এত দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্য। এ ছবির যে সিকুয়েল হবে, কেউই ভাবতে পারেনি। তবে মনে হচ্ছে, এই সিকুয়েল অন্য অনেক সিকুয়েলকে ছাড়িয়ে যাবে।’

মার্কিন গণমাধ্যম ডেডলাইনের সাথে সাক্ষাৎকারে নির্মাতা রিডলি স্কট জানিয়েছেন, ‘আমি গ্ল্যাডিয়েটর ২ বানিয়েছি, কারণ, চিত্রনাট্যের আবেগ আমাকে স্পর্শ করেছিল। এ ছাড়া সিকুয়েল করার কারণ ছিল না। কারণ, প্রথম কিস্তি সৃজনশীল কাজ হিসেবে পূর্ণাঙ্গ, কোনো আফসোসের জায়গা নেই।’

‘গ্ল্যাডিয়েটর ২’-এর মতো বড় প্রকল্পে অভিনয় পল মেসক্যালের ক্যারিয়ারের গতিপথ বদলে দিতে পারে, এই নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, ‘এই সিনেমা মুক্তির পর হয়তো রাস্তায় হাঁটা কঠিন হয়ে যাবে, অনেক মানুষ আমাকে থামাবে; এটা হবে খুবই বিরক্তিকর। আশা করি এমনটা হবে না, আগের মতো নিরুত্তাপ জীবন কাটাতে পারব।’

২০২৩ সালের মে মাস থেকে শুরু হয় ‘গ্ল্যাডিয়েটর ২’-এর শুটিং। নির্মাতা এই ছবির জন্য বেঁছে নিয়েছেন মরক্কো, মালটা ও যুক্তরাজ্যকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…
0
Share