Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকী আজ

নির্মাতা তারেক মাসুদ ও ক্যামেরা ‘ডিরেক্টর’ মিশুক মুনীর | ছবি: ফেসবুক

১৩ আগস্ট ২০২৪। খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনেমাটোগ্রাফার মিশুক মুনীরের ১৩তম মৃ’ত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এ দুজনসহ প্রাণ হারান মোট পাঁচজন।

আজ মঙ্গলবার, এক যুগের অধিক সময় হলো তাদের প্রস্থানের৷ ২০১১ সালের ১৩ অগস্ট মাসে কাগজের ফুল সিনেমার লোকেশন দেখতে গিয়ে ফিরে আসার সময় মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় নিহত যান তারা। দুর্ঘটনায় আরও নিহত হন তারেক মাসুদের ড্রাইভার, প্রোডাকশন ম্যানেজার ও এক কর্মী৷  

তারেক মাসুদ ১৯৮৫ সালের শেষ দিকে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে নির্মাণ করেন প্রথম প্রামাণ্যচিত্র আদম সুরত। এরপর ১৯৯৫ সালে নির্মাণ করেন মুক্তিযুদ্ধের ইতিহাসনির্ভর দুটি প্রামাণ্যচিত্র মুক্তির গান ও মুক্তির কথা। তিনি ২০০২ সালে নির্মাণ করেন প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না।

মিশুক মুনীর শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাঠ শেষে ওই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। চিত্রগ্রাহক ও সম্প্রচার সাংবাদিকতার পথিকৃৎ মিশুক মুনীর দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির হয়ে কাজ করেছেন। তারেক মাসুদের সিনেমা ‘রানওয়ে’র প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share