Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

‘তওবা তওবা’ গানের গায়ককে জুতা নিক্ষেপ

করণ আউজলা | ছবি: গুগল

লন্ডন সফরে গিয়ে হেনস্তার শিকার হলেন ‘তওবা তওবা’ খ্যাত পাঞ্জাবী সংগীতশিল্পী করণ আউজলা। সেখানে লাইভ কনসার্টে পারফর্ম্যান্সের সময় তার উপর জুতা নিক্ষেপ করা হয়!

কনসার্টে অন্যান্য শোয়ের মত স্বাভাবিকভাবেই পারফর্ম করছিলেন করণ। সুরেলা কণ্ঠে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু আচমকাই শিল্পীর উপর জুতা নিক্ষেপ করা হলে হতবাক হয়েছেন গায়ক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দর্শকসারি থেকে কেউ একজন জুতা ছুঁড়ে মারেন করণের দিকে। ঘটনাটির কয়েকটি ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

‘তওবা তওবা’ গানের গায়ককে জুতা নিক্ষেপ | ছবি: গুগল

ভিডিওতেও দেখা যাচ্ছে―স্টেজে গান গাচ্ছিলেন করণ আউজলা। তখন হঠাৎ করেই একজন একটি জুতা ছুঁড়ে মারেন। যা সরাসরি গিয়ে লাগে গায়কের মুখে। এরপর গায়ক সেই জুতা হাতে তুলে নিয়ে নিচে রেখে দেন। আচমকা গায়ে জুতা এসে পড়ায় পারফর্ম্যান্সে খানিকটা বিরতি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। করণ বলেন, ‘কে ছিলেন? আপনাকে মঞ্চে আসার জন্য বলছি, আসুন’।

এরপর করণ হতাশা প্রকাশ করে বলেন, আপনি যে আমাকে জুতা ছুঁড়ে মারলেন, আঘাত করলেন, আমি কি এতটাই খারাপ পারফরম্যান্স করছি?

জানা গেছে, পরে জুতা ছুঁড়ে মারা ব্যক্তিকে নিরাপত্তা কর্মীরা শনাক্ত করেছেন। তারপর তাকে শো থেকে বের করে দেয়া হয়।

এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটার কিছুক্ষণ পর আবারও পারফরম্যান্স শুরু করেন করণ আউজলা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীরা সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share