Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ১৭, ২০২৬

ঢাকার সন্ত্রাসী ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে আসছে শাকিব খান  

‘ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমা দিয়ে বড় পর্দার যাত্রা শুরু করতে যাচ্ছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। ঢাকার নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডের প্রায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে এই সিনেমাটি। ঢাকা শহরের সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের কর্মকান্ড নিয়ে তৈরি হবে সিনেমাটি। যার ট্যাগলাইন হবে-‘আমি কালা’।

এই ছবির চিত্রনাট্য লিখেছেন লেখক মেজবাউদ্দিন সুমন।

প্রথমে গুঞ্জন ছিল-ছবিটিতে থাকছেন শরিফুল রাজ ও মোশাররফ করিম। সে সময় পরিচালকের পক্ষ থেকেও বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়নি। তবে বছর ঘুরতে না ঘুরতেই বড় চমক নিয়ে হাজির নির্মাতা।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায় থাকছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। প্রাথমিক কথাবার্তা, পারিশ্রমিকসহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।

এ সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে মোতাবেকই শাকিব খানকে সিনেমাটিতে যুক্ত করা হয়েছে।

ছবিতে শাকিব খানের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার-কে। সূত্র বলছে, মধুমিতার সঙ্গেও প্রাথমিক আলাপ শেষ, তার সিডিউলও নিশ্চিত।

সিনেমাটিতে আরও অভিনয় করবেন দেশের খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান, ও শহীদুজ্জামান সেলিম।

ছবির গল্পে নব্বই দশকের ঢাকার অপরাধজগতের চিত্র তুলে ধরার প্রচেষ্টা হিসেবে এই সিনেমা নির্মান করা হবে। সিনেমায় ভয়ঙ্কর সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের নানা ঘটনাকে কেন্দ্র করে তৈরি হবে সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বাপ্পা মজুমদার-রুনা লায়লার কণ্ঠে নতুন বাংলা ক্ল্যাসিক ‘অনায়াসে’

বাপ্পা মজুমদার-রুনা লায়লা বাংলা গানের দুই ভিন্ন প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার-রুনা লায়লার নতুন…
বাপ্পা মজুমদার-রুনা লায়লার

কারিনা কায়সারের মৃত্যুতে তারকা অঙ্গনে শোকের ছায়া

কারিনার মরদেহ আসবে রোববার, সোমবার দাফন মুন্সিগঞ্জে কারিনা কায়সারের মৃত্যুতে তারকা অঙ্গনে শোকের ছায়া নেমেছে।…
কারিনা কায়সারের মৃত্যুতে তারকা অঙ্গনে শোকের ছায়া

ফিলিস্তিনিদের পক্ষে লড়ে যাবেন অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার

অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার এবারের ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’…
অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার
0
Share