Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ঢাকায় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন

২৭ সেপ্টেম্বর ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করতে ঢাকায় আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘জাল’। রাজধানীর পূর্বাচল এরিনায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামে কনসার্টে দর্শকদের মাতাবে ব্যান্ডটি।

২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পায় ‘জাল’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। অ্যাসেন, জির্কোনিয়াম, ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্সের আয়োজনে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় ব্যান্ডটি তাদের আদাত অ্যালবামের ২০ বছর পূর্তি উদ্‌যাপন করবে।

আরেকদিকে বিশেষ আকর্ষণ হিসেবে ২০ বছর পর ‘আদাত’ অ্যালবামের বোনাস ট্র্যাক হিসেবে ‘সুন সারকার’ রিলিজ হয়েছে ৩০ আগস্ট।  

অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশীয় ব্যান্ড হিসেবে ‘জাল’ এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশে জাল ব্যান্ডকে আনতে পেরে দর্শকদের পাশাপাশি আমরাও খুশি।’

 তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে গেট সেট রকে কনসার্টের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩০৫০।’

২০১২ সালে সর্বশেষ ওপেন কনসার্টে পারফর্ম করতে ঢাকায় এসেছিল ব্যান্ড ‘জাল’। এরপর গত ১২ বছরে বাংলাদেশের কোনো কনসার্টে দেখা যায়নি তাদের।

উলেখ্য, ২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গান নিয়ে জাল আত্মপ্রকাশ করে। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা গওহর মুমতাজ। পরে লাইন আপে যোগ দেন জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। এছাড়াও এই ব্যান্ডে পারফর্ম করেছেন ফারহান সায়িদ এবং শাহজি’র মত গুণী শিল্পীরা। ব্যান্ডটির বর্তমান সদস্য হিসেবে রয়েছেন গওহর‌ মুমতাজ, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share