Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ২২, ২০২৬

ডেটিং অ্যাপে হৃতিক রোশন

হৃতিক রোশন | ছবি: জি কিউ ইন্ডিয়া

গেলো দুই বছর ধরে সাবা আজাদের সাথে প্রেমের সম্পর্কে আছেন ‘কাহো না পেয়ার হ্যায়’ খ্যাত অভিনেতা হৃতিক রোশন। তবে কিছুদিন যাবৎ গুঞ্জন উঠেছে দূরত্ব এসেছে সাবা-হৃতিকের মাঝে। এই গুঞ্জনের আগুনে এবার যেন ঘি ঢাললেন অভিনেতা নিজেই।

ডেটিং অ্যাপে দেখা গেছে হৃতিককে। অ্যাপটিতে অভিনেতার ছবি দিয়ে তৈরি করা হয়েছে একটি প্রোফাইল। পেশা হিসেবেও উল্লেখ আছে অভিনয়। তবে এই অ্যাপে একা নন হৃতিক। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যানুযায়ী, ডেটিং অ্যাপে হৃতিক একা নন। সেখানে আরও আছেন বলিউডের অভিনেতা অর্জুন কাপুর ও আদিত্য রায় কাপুর।

অ্যাপে হৃতিকের দেখা মেলার পর থেকেই ভক্ত ও অনুরাগীদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে- ডেটিং অ্যাপে কি করছেন এই অভিনেতা? সাবার সাথে সম্পর্ক কি তাহলে ভেঙে গেলো? তবে অনেকেই আবার আশঙ্কা প্রকাশ করছেন, অভিনেতার নাম ভাঙিয়ে হয়তো অন্য কেউ প্রোফাইলটি ব্যবহার করছে।

প্রসঙ্গত, নাট্য পরিবারের মেয়ে সাবা। হৃতিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পর থেকে এসেছেন প্রচারের আলোয়। এই বাড়তি প্রচারে সাবার জীবনে বিড়ম্বনাও ডেকে এনেছে বলে কিছুদিন আগে জানিয়েছিলেন অভিনেত্রী। এদিকে সাবা-হৃতিকের সম্পর্কে ভাঙন ধরেছে এমন জল্পনার সূচনা হয়েছিল অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের দিন থেকে। কেননা, বিয়ের অনুষ্ঠানে সাবাকে ছাড়া একাই প্রবেশ করেছিলেন হৃতিক। তবে সবার সন্দেহের আলোচনায় কিছুটা ছেঁদ পড়ে যখন গণেশ চতুর্থীর দিন রোশন পরিবারে হাজির হন সাবা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়- ৫০০ রূপি থেকে ৬০০ কোটির মালিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এর জীবনকাহিনি…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

জমির বিরোধে পঙ্কজ ত্রিপাঠির ভাইয়ের ওপর নৃশংস হামলা

পঙ্কজ ত্রিপাঠি বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বিহারের পৈতৃক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই…
পঙ্কজ ত্রিপাঠির

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা গাস ফ্রিং

মুসলিম হলেন জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ তারকা গাস ফ্রিং।…
‘ব্রেকিং ব্যাড’ তারকা গাস ফ্রিং
0
Share