Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ডিবি হারুনের বাসায় শাকিব খান 

ডিবি হারুনের বাসায় শাকিব খান । ছবি: ফেসবুক

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’। ছবিটি মুক্তির কিছুদিন আগে  এবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের বাসায় দেখা গেলো শাকিবকে।

৩০ মার্চ বিকেলে ডিবি হারুনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান শাকিব। এসময় শাকিবের সাথেই ছিলেন মাননীয় রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান, যিনি এ চলচ্চিত্রের প্রযোজকও বটে ।

জানা গেছে, ‘রাজকুমার’  সিনেমা মুক্তির আগে সে আনন্দকে ভাগাভাগি করতেই শাকিবের এই সৌজন্য সাক্ষাৎ। এছাড়া এসময় তারা আলোচনা করেন বাংলা সিনেমার প্রচার ও প্রসার নিয়ে। সৌজন্য সাক্ষাৎ শেষে একসঙ্গে ইফতার করেন শাকিব, আরশাদ ও হারুন।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ডিবি হারুনের সাথে শাকিবের সাক্ষাৎ ও ইফতারের ছবি ও ভিডিও ফুটেজ।

প্রসঙ্গত, ২৩ মার্চ প্রকাশ পায় ‘রাজকুমার’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এরপর ২৮ মার্চ অন্তর্জালে প্রকাশিত হয় সিনেমাটির প্রথম গান। ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গানের মত এই সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বালাম ও কোনাল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share