Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ট্যাটু থেকে কারিনার নাম মুছে ফেললেন সাইফ!

সাইফ আলী খান | ছবি: দ্য ইকোনমিক টাইম

অভিনেত্রী কারিনা কাপুরের যে ট্যাটু এঁকে প্রেমের সম্পর্কের শুরুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল সাইফ আলী খান ও কারিনার জুটি, সেই ট্যাটুই এবার বদলে গেছে!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে বিমান বন্দরে সাইফকে ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। আলোকচিত্রীদের ধারণ করা সেই ভিডিওতে সাইফের হাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় অভিনেতার ট্যাটুতে কারিনার নাম বদলে হয়ে গেছে এক নকশা।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আবারও নেটিজেনদের আলোচনায় আসলেন ‘সাইফিনা’ জুটি। তাহলে কি বিচ্ছেদের পথে হাঁটছেন তারা? নাকি এর পেছনে আছে অন্য কোনও রহস্য? নেটিজেনদের মনে উঁকি দিচ্ছে অনেক প্রশ্ন!

তবে বিষয়টি নিয়ে ভয়ের কোনও কারণ নেই। কেননা, সূত্রের খবর অনুযায়ী, সাইফের একটি ছবির শুটিংয়ের কারণেই মূলত ট্যাটুর নাম বদলে নকশা করা হয়েছে। নতুন সিনেমাটিতে সাইফের চরিত্রের এমন বিশেষ ট্যাটু রয়েছে। আর শুধুমাত্র চরিত্রের প্রয়োজনেই এই বিশেষ ট্যাটু করিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে আরও জানা গেছে, সাইফের হাতে করিনার নাম লেখা ট্যাটু রয়েছে যথাস্থানেই। কারিনার নামের উপরে বর্তমানের ট্যাটু সাময়িক। শুটিং শেষ হলে নকশা ট্যাটুটি মুছে ফেলা হবে। তখন পুনরায় কারিনার নাম লেখা ট্যাটুর দেখা মিলবে সাইফের হাতে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে
0
Share