Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

জাপানের উৎসবে আমন্ত্রিত ‘খোয়াব’

‘খোয়াব: ক্যাসেল ইন দ্য এয়ার’ এর একটি দৃশ্য

তরুণ নির্মাতা হেমন্ত সাদিকের পরিচালনায় জামদানি তাঁতির সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য ‘খোয়াব: ক্যাসেল ইন দ্য এয়ার’ সিনেমাটি জাপানের ‘শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া ২০২৪’-প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে।

উৎসব কর্তৃপক্ষের তফর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আগামী ৪ থেকে ১৭ জুন পর্যন্ত জাপানের টোকিওতে অনুষ্ঠেয় উৎসবের ‘লাইভ-অ্যাকশন এশিয়া ইন্টারন্যাশনাল কমপিটিশন’ বিভাগে চলচ্চিত্রটি স্থান পেয়েছে। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ২০০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ২৫ মিনিটের ‘খোয়াব: ক্যাসেল ইন দ্য এয়ার’ চলচ্চিত্রটি আগামী ১৩ জুন সন্ধ্যায় উৎসবে প্রদর্শিত হবে।’

ড্রিম শ্যাডোর ব্যানারে নির্মিত ‘খোয়াবে’ অভিনয়ের পাশাপাশি এর গল্প লেখা ও প্রযোজনাও করেছেন লিজা আসমা আক্তার। প্রযোজক ও অভিনেত্রী জানিয়েছেন, ‘এটা সত্যিই আমাদের জন্য দারুণ খবর এবং অর্জন। কারণ, ‘খোয়াব’ মর্যাদাপূর্ণ এই উৎসবে প্রদর্শিত হবে। আমি আশা করি, এটি দর্শকদের মনে ছাপ রাখবে। এর আগেও এই উৎসবে ড্রিম শ্যাডো প্রযোজিত দুটি সিনেমা ‘সলতে’ এবং ‘লাইফ’ প্রদর্শিত হয়েছে, যার চিত্রনাট্য লিখেছিলেন শাওন কৈরি এবং পরিচালনায় ছিলেন হেমন্ত সাদিক।’

সিনেমার পরিচালক হেমন্ত সাদিক ও প্রযোজক ও প্রধান অভিনেত্রী লিজা আসমা আক্তার উৎসবে অংশগ্রহণ করতে জাপানের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন ইতি মধ্যেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিতর্কিত গায়ক নোবেল আবারও গ্রেপ্তার

নোবেলকে হাজির করা হবে আদালতে বিয়ের কথা বলে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে…
বিতর্কিত গায়ক নোবেল আবারও গ্রেপ্তার

কলকাতায় চলছে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং

‘কালা জাহাঙ্গীর’ রূপে আসছেন শাকিব খান আসন্ন ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা…
কলকাতায় চলছে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

এবার বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৯ জন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে।  এবার বাংলা…
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

এবারের বাফটা পুরস্কার কারা কারা জিতলেন?

বাফটা চলচ্চিত্র পুরষ্কার ২০২৬ বাংলাদেশ সময় রোববার দিবাগত রাতে অনুষ্ঠিত হয়েছে ৭৯তম ব্রিটিশ একাডেমি অব ফিল্ম…
এবারের বাফটা পুরস্কার কারা
0
Share